সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক রিজভী | চ্যানেল খুলনা

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক রিজভী

প্রতিষ্ঠার পর এই প্রথম ভোট হলো খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা’র কার্যনির্বাহী কমিটির। আগামী ২ বছরের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন খবর সংযোগ এর সম্পাদক শেখ নজরুল ইসলাম, আর সাধরণ সম্পাদক চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ।

শনিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (৩০ মিনিট বিরতিসহ) ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৮। এর মধ্যে ভোট দিয়েছেন ২৬৪ জন। সভাপতি পদে শেখ নজরুল ইসলাম পান ১৬৯ ভোট। অপর প্রার্থী আশীষ কুমার দে পেয়েছেন ৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. রিজভী নেওয়াজ। একই পদে অপর প্রার্থী সাব্বির নেওয়াজের প্রাপ্ত ভোট হচ্ছে ৮৬ টি।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে- মো. বদিউজ্জামান ও সেলিনা শিউলি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে- আব্দুল্লাহ মুয়াজ ও আরিফুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ পদে শাহ নেওয়াজ খান সুমন, সাংগঠনিক সম্পাদক পদে রোজিনা রোজী, দপ্তর সম্পাদক পদে নাসির আহমাদ রাসেল, কল্যাণ সম্পাদক আলিউর আজীম (রাজু), প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবু আব্দুল্লাহ আল শাফী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।