সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ | চ্যানেল খুলনা

এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সংবাদ সম্পাদনায় নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খুলনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা মহানগরের হোটেল নগর কনফারেন্স রুমে ‘Advanced Digital Journalism: Editorial Leadership, AI & Newsroom Strategy’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ইয়োর প্রোমো বিডির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন ডিজিটাল মিডিয়া ও এআই ট্রেইনার অমৃত মলঙ্গী। এতে ২২ জন তরুণ সাংবাদিক অংশ নেন।

ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংবাদমাধ্যমের কার্যক্রম পরিচালনা, সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ এবং সংবাদ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। এসব ক্ষেত্রে দক্ষতা অর্জনের পাশাপাশি সংবাদ যাচাই, সম্পাদনার মান উন্নয়ন এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়গুলো কর্মশালায় গুরুত্ব পায়।

কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতার নতুন প্রবণতা, সম্পাদকীয় নেতৃত্বের ভূমিকা, এআইনির্ভর সংবাদ উৎপাদনের সম্ভাবনা ও সীমাবদ্ধতা এবং কার্যকর নিউজরুম কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তির সহায়তায় সংবাদ তৈরির গতি বাড়ানোর পাশাপাশি তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিকতার দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

প্রশিক্ষক অমৃত মলঙ্গী অংশগ্রহণকারীদের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেন। এআইয়ের ব্যবহার যেন সংবাদ যাচাই, সম্পাদনাগত বিচারবোধ ও সাংবাদিকতার মৌলিক নীতিকে ব্যাহত না করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান শফিক ও দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এ সময় প্রশিক্ষক অমৃত মলঙ্গী এবং ইয়োর প্রোমো বিডির সিইও মো. হাসানুর রহমান তানজিরও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওভারসিজ এডুকেয়ারের স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই সময়ে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সম্পাদকীয় নেতৃত্ব, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আধুনিক নিউজরুম পরিচালনায়ও দক্ষ হতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তরুণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

লন্ডনে মারা গেলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

দৈনিক প্রবাহ অফিসে হামলার তীব্র নিন্দা এমইউজের

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।