সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগীয় সমাবেশ সফলে মোংলায় বিএনপির প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

খুলনা বিভাগীয় সমাবেশ সফলে মোংলায় বিএনপির প্রস্তুতি সভা

আগামী ৪ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় পৌর শহরের মাদ্রাসা রোডে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলম, মোংলা পৌর বিএনপির সহ-সাধারন সম্পাদক মোকসেদুল আলম গামা ও বাগেরহাট জেলা যুবদলের সদস্য মোঃ আলাউদ্দিন।

খুলনার সমাবেশ সফলের এ প্রস্তুতি সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দল ও মহিলা দলের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, ফ্যাসিবাদ সরকারের দমন-নিপীড়ন, আওয়ামী সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে ও গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দাবীতে ৪ ফেব্রুয়ারীর খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে হবে। তারা আরো বলেন, সকল বাঁধা বিঘ্ন উপেক্ষা করেই যে কোনভাবেই ৪ ফেব্রুয়ারীর এ সমাবেশ আমরা ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করে তা সফল করবো।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।