সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ প‌দে ২৭ প্রার্থী চূড়ান্ত | চ্যানেল খুলনা

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ প‌দে ২৭ প্রার্থী চূড়ান্ত

আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা প্রেস ক্লাবের নির্বাচন। এবারের নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে এরই মধ্যে একটি পদে এসেছে চূড়ান্ত ফলাফল। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।

নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, সভাপতি পদে লড়ছেন তিনজন প্রার্থী- মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব এবং মো. মিজানুর রহমান মিল্টন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম এবং মো. হেদায়েত হোসেন মোল্লা।

কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী, এম এ হাসান এবং বিমল সাহা।

সহ-সভাপতি পদে চারজন, যুগ্ম সম্পাদক পদে দুইজন এবং বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম এবং সদস্য মো. মেহেদী হাসান স্বাক্ষরিত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়।

সব মিলিয়ে খুলনা প্রেস ক্লাব নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।