সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনে সুনীল দাস সভাপতি ও শামীমুজ্জামান সাধারন সম্পাদক নির্বাচিত | চ্যানেল খুলনা

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনে সুনীল দাস সভাপতি ও শামীমুজ্জামান সাধারন সম্পাদক নির্বাচিত

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনে ইউটিভি’র ব্যুরো প্রধান সুনীল দাস সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভি’র প্রতিনিধি এএইচএম. শামীমুজ্জামান সাধারন সম্পাদকসহ নির্বাহী কমিটির সবকয়টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ইউনিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১টি পদের সবকয়টিতেই একজন করে প্রার্থী থাকায় সবাইকে বিজয়ী ঘোষনা করেন।টিভি রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন-সহসভাপতি সময় টিভির ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ও এশিয়ান টিভির ব্যুরো প্রধান বাবুল আকতার, যুগ্মসম্পাদক গাজী টিভি’র ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ দেশ টিভি’র প্রতিনিধি এমডি.অসীম, প্রচার,প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি দানিয়েল সুজিত বোস, নির্বাহী সদস্য বিটিভি’র প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, এনটিভি’র ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, মোহনা টিভি’র ব্যুরো প্রধান মো: মুন্সি মাহবুব আলম সোহাগ ও ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আমিরুল ইসলাম।
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, তৌহিদুল ইসলাম তুহিন, জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান সোহেলসহ প্রেসক্লাবের সদস্য ও টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আবু হাসান এবং দুই সদস্য সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মো: শাহ আলম ও সহসভাপতি হুমায়ুন কবির দায়িত্ব পালন করেন। –প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।