সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বাবুলসহ ৮জনকে জেলহাজতে প্রেরণ, নেতৃবৃন্দের নিন্দা | চ্যানেল খুলনা

খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বাবুলসহ ৮জনকে জেলহাজতে প্রেরণ, নেতৃবৃন্দের নিন্দা

খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএ রহমান বাবুলকে ফুলতলা থানার কথিত নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩১ মে) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আওয়ামী আজ্ঞাবহ আদালত।

এরআগে, ওই মামলায় ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, বিএনপি নেতা এনামুল হক পারভেজ, কামরান হাসান, টিটো জমাদ্দার ও আফতাব উদ্দিন খান বিদ্যুতের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে বাকশালী আদালত। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তিসহ রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গত ৮ এপ্রিল সরকারি কাজে বাঁধা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ১৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫জন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন এসআই রফিকুল ইসলাম। অপরদিকে, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বায়েজিদ হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিবৃতিতে বলেছেন, আওয়ামী আজ্ঞাবহ বাকশালী আদালত সরকারের লেজুড়বৃত্তি করছে। জামিন পাওয়া একজন রাজনীতিকের অন্যতম মৌলিক মানবাধিকার। আদালত এখন মানবাধিকার লঙ্ঘন করে লুটেরা ভোটডাকাত সরকারের পাহারাদারের পরিণত হয়েছে। হামলা-মামলা-গ্রেফতার আর ফ্যাসিবাদের রক্তচক্ষু দেখিয়ে শেখ হাসিনা মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে এক দফার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ্।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।