সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির উপ-উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুবির উপ-উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে তাঁর কার্যালয়ে আজ রবিবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয় থেকে নতুন ১৫০টি কম্পিউটার ক্রয়ের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা ত্বরান্বিত করে শিক্ষকদের মাঝে বিতরণ, সংশ্লিষ্ট কোম্পানীর সাথে গ্রুপ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে দুটি বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ ত্বরান্বিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষকদের সেমিনার, শিম্পোজিয়ামে অংশগ্রহণে ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করায় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপ-উপাচার্য তাদের বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো ত্বরান্বিত করার আশ্বাস দেন। সূত্র : প্রেস রিলিজ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।