সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি’র অনশনরত শিক্ষার্থী ইমামুল হাসপাতালে | চ্যানেল খুলনা

খুবি’র অনশনরত শিক্ষার্থী ইমামুল হাসপাতালে

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসা খুবি’র (খুলনা বিশ্ববিদ্যালয়) দুই শিক্ষার্থীর মধ্যে ইমামুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) টানা পাঁচ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এ্যম্বুলেন্সে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অনশনে বসা শিক্ষার্থীদের সহপাঠীরা জানান, “গতকাল দুপুরের পর থেকে ইমামুল অসুস্থ হয়ে পড়লে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়। তবে আজ সন্ধ্যার পর আরো বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন ইমামুল এর পরিবর্তে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন।”

অনশনরত অপর শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অসুস্থ হয়ে পড়ায় তাঁকেও এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। অসুস্থ হয়ে পড়লেও তারা তাদের দাবিতে অনড় আছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে খুবি’র বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম (১৭ ব্যাচ) ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।