সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা জিয়ার জ্বর কমেছে | চ্যানেল খুলনা

খালেদা জিয়ার জ্বর কমেছে

করোনা প্রতিষেধক টিকা নেয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এখন তার জ্বর কিছুটা কমেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাত পৌনে নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়া চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।’

এর আগে বুধবার (২১ জুলাই) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘গত ১৯ জুলাই টিকা নেবার পর ম্যাডামের একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।’
তারও আগে গত সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন বিএনপি চেয়ারপারসন। টিকা নেয়ার পর তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
তখন ডা. এজেডএম জাহিদ জানিয়েছিলেন, মডার্নার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায় জানিয়ে তখন তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।