সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুর ৭ নং ওয়ার্ড যুবলীগের শান্তি সমাবেশ ও মিছিল | চ্যানেল খুলনা

খালিশপুর ৭ নং ওয়ার্ড যুবলীগের শান্তি সমাবেশ ও মিছিল

সারাদেশে বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের নির্দেশনায় শুক্রবার বিকাল ৪ টায় ৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ খালিদ আহমেদ।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম বাপ্পি। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও তরুণ যুবলীগ নেতা মো: আল আকমান। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাদ হোসেন শুভ, রমজান মল্লিক রনি, মাহফুজ আহমেদ, সবেদ আলী, নয়ন শেখ,ছাত্রনেতা সিফাত হোসাইন সৈকত, শেখ তামিম।
শান্তি সমাবেশে বক্তারা বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে রাজপথে মোকাবেলা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। শান্তি মিছিল ওয়ার্ডের তেতুলতলা মোড় থেকে শুরু করে সমিতির মোড়ে এসে শেষ হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।