সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় স্কুল শিক্ষক মোশাররফ হোসেন আর নেই | চ্যানেল খুলনা

কয়রায় স্কুল শিক্ষক মোশাররফ হোসেন আর নেই

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোশাররফ হোসেন মোল্লা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। রবিবার (৩১ জানুয়ারি) দুপুর একটার দিকে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজেউন)।

মৃত্যুকালে তার স্ত্রী, দু’ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। শিক্ষক মোশাররফ হোসেন মোল্লা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

শিক্ষক মোশাররফ হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার ছাত্র সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব, দক্ষিণ গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাহফুজুর রহমান, সাংবাদিক সোহরাব হোসেন, ডাক্তার শারাফাত হোসেন রাজনৈতিক ব্যক্তিত্ব জিএম হাবিবুর রহমান, উন্নয়ন কর্মী গিয়াস উদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী এমডি সোহাগ, কলেজ শিক্ষক কবির হোসেন, ব্যাংক কর্মকর্তা ইয়াছিন আলম, ডিএম সালাহউদ্দিন আহম্মেদ ও মামুনুর রশিদ, শিক্ষক আবুল হোসেন ও সেলিনা পারভীন, বেসরকারি চাকরিজীবী আবু মুছা প্রমুখ।

বিবৃতিদাতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।