সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

কয়রায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কয়রা প্রতিনিধিঃ “শেখ হাসিনা দিচ্ছে ডাক জঙ্গিবাদ নিপাত যাক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৪ টায় যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেনের নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কয়রা প্রেস ক্লাব (তিন রাস্তার) মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক, আমিনুল হক বাদল, যুবলীগ নেতা মোঃ ইকলাছ উদ্দিন, লিটন, জাকারিয়া হোসেন, আছাফুর রহমান, শেখ আবু হাসান, জয়দেব, মাছুম বিল্লাহ, আলাউদ্দিন, শ্রমিক লীগের সভাপতি আঃ হালিম,প্রজন্মলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ। এসময় এ্যাডঃ আরাফাত হোসেন বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক সেবনকারী, ভূমিদস্যু যারা তারাই যে দলের
রাজনৈতিক ব্যক্তি হোক বা আইনের লোক হোক না কেন তাদের দলে কোন স্থান নেই। তিনি বলেন, যুবলীগ,আওয়ামীলীগ, কৃষকলীগ, ও সকল সহযোগী সংগঠনের সকলের সাথে মিলেমিশে একযোগে কাজ করব।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।