সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় মুজিব বর্ষের ২৫ টি আশ্রয় কেন্দ্রে নারিকেলের চারা বিতরণ | চ্যানেল খুলনা

কয়রায় মুজিব বর্ষের ২৫ টি আশ্রয় কেন্দ্রে নারিকেলের চারা বিতরণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়নে কয়রায় মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ২৫ টি গৃহহীন পরিবারে নারিকেলের চারা বিতরণ করেছেন। শনিবার সকাল ১১ টায় উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা ও শ্রীরামপুর গ্রামে সরকারের খাস জমিতে সদ্য নির্মিত গৃহহীন পরিবারের ঘরের আশেপাশে ১০০ টি নারিকেলের চারা রোপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, কয়রা প্রেস ক্লাবের কোষাধাক্য সাংবাদিক শাহজাহান সিরাজ, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উক্ত নারিকেলের চারা রোপন ও তার রক্ষণাবেক্ষণ করবেন সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রা। এছাড়া কয়রায় মুজিব শতবর্ষ উপলক্ষে পাওয়া সকল গৃহহীন পরিবারের ঘরের আশে পাশে নারিকেল সহ বিভিন্ন জাতের চারা রোপন এবং শাকসবজি চাষের জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জানান, সদ্য পাওয়া এসব ঘরের মালিকদের সরকারের এই করোনাকালীন সময়ে যে সব সুযোগ সুবিধা পাওয়া যাবে তা এসব গৃহহীন পরিবারের অগ্রাধিকার থাকবে।
তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারে ভূমি ও গৃহ নির্মাণ করা হবে এবং এ জন্য সরকারের নির্দেশনা আছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।