সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে এমপি বাবুর মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া | চ্যানেল খুলনা

কয়রায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে এমপি বাবুর মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় বিভিন্ন স্কুল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ও দলীয় কার্যালয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু’র মমতাময়ী মাতা মরহুমা ফাতেমা খানমের ২য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল করেছে কয়রা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন। ২৪ নভেম্বর বৃুধবার ফজর নামাজের পর থেকে উপজেলার সকল মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া মাহফিল করা হয়েছে। এবং হেফজ ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সকাল ৯ টায় মহারাজপুর ইউনিয়নে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে, ১০ টায় কয়রা উত্তর চক আমিনিয়া কামিল মাদ্রাসায় ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম জিয়াদ আলীর সভাপতিত্বে ও বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলামসহ আওয়ামীলীগ, ছাত্রললীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের। অনুষ্ঠান শেষে তাবারক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সকল মসজিদে এমপি বাবুর মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।