সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বন কর্মচারী বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্ত্রী খুকুর অভিযোগ | চ্যানেল খুলনা

কয়রায় বন কর্মচারী বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্ত্রী খুকুর অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি :: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কর্মরত বন কর্মচারী আজিজুর রহমান তার স্ত্রী ও সন্তান কে ভরোপোষণ না দেওয়াসহ নির্যাতন করায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী রাবেয়া বেগম (খুকু)। শনিবার বিকাল ৩ টায় কয়রা প্রেসক্লাবে লিখিত অভিযোগে জানান, ৬ এপ্রিল ২০১৬ তারিখে বন কর্মচারী কাশিয়াবাদ ষ্টেশনে কর্মরত অবস্থায় শরিয়ত মোতাবেক রেজিষ্ট্রি কাবিনে তাকে বিয়ে করেন। বিয়ের ২ বছরের মধ্যে একটি পুত্র সন্তান জন্মের পর থেকে তার স্বামী তার উপর নির্যাতন শুরু করে এবং কৌশলে যৌতুক দাবী করে। খুকু জানায় তার স্বামী বিয়ের পর থেকে খুলনা শহর, পাইকগাছা সহ বিভিন্ন ভাড়া বাড়ীতে নিয়ে সংসার করেছেন। এর পর তার স্বামী আজিজুর তার ১ম স্ত্রী ও ভগ্নীপতি মিলন ফরেষ্টারের পরামর্শে সন্তানসহ আমাকে তাড়িয়ে দেয় এবং ১ বছর আমি মায়ের সংসারে বোঝা হয়ে আছি। সংবাদ সম্মেলনে খুকু বলেন, আমি পিতৃহীন দিন মজুর মায়ের সংসারে শিশু সন্তানকে নিয়ে দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করি। এবং মাঝে মধ্যে ফোনে স্বামীকে সন্তান ও আমার কষ্টের কথা জানালে সে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। অবশেষে আমি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলতে ১৪/২/২১ তারিখে মামলা করি। আদালত দীর্ঘদিন শুনানীর পর গত ২৬ অক্টোবর আজিজুর কে জেল হাজতে পাঠায়। তিনি বলেন, আজিজুর জেলে যাওয়ার পর থেকে তার ভগ্নীপতি ফরেষ্টার মিলন ও তার আত্মীয়স্বজন বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকেসহ সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। এছাড়া মামলা তুলে না নিলে বাড়ী থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে আদালতের সামনেই আমাকে হুমকি দিয়েছিল। অপর দিকে বন কর্মচারী আজিজুর গত মঙ্গলবার জেল হাজতে যাওয়ার পর সাতক্ষীরার সুন্দবনের বুড়িগোয়ালিনি রেঞ্জ অফিসার আজিজুর কে সাময়িক বরখাস্তের জন্য বিভাগীয় বনকর্মকর্তার নিকট কাগজ পত্র পাঠিয়েছেন বলে জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।