সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় প্লাবিত মানুষের মাঝে সাস এর বিশুদ্ধ খাবার পানি বিতরন | চ্যানেল খুলনা

কয়রায় প্লাবিত মানুষের মাঝে সাস এর বিশুদ্ধ খাবার পানি বিতরন

কয়রায় ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ মহারাজপুর ও কয়রা সদরের বিভিন্ন প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরন করেছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। জানা গেছে, কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও পবনা বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এ সময় পানি বন্ধি মানুষ আশ্রয়কেন্দ্র সহ উচু জায়গায় অসহায় অবস্থায় দিনযাপন করে। আর এই সকল অসহায় মানুষের খাবার পানি সংকট লাঘবে এগিয়ে আসে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। শনিবার (২৬ মে) ঘুর্নিঝড় ইয়াসের দিন থেকে অদ্যবদি প্রতিদিন ২ হাজার লিটার করে খাবার পানি ভ্যানযোগে ও নৌকাযোগে প্লাবিত এলাকার মানুষের মাঝে বিতরন করা হয়েছে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আরএম ফরিকুল ইসলাম বলেন, কিনুকাটির পানির প্লান থেকে নিয়ে এসে কয়রার প্লাবিত এলাকার মানুষের মাঝে এ সকল বিশুদ্ধ পানি বিতরন করা হয়। সংস্থার কয়রার শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম ও আমাদী শাখা ব্যবস্থাপক বলেন, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া, অন্তাবুনিয়া, গোবিন্দপুর, মেঘারআইট, দেয়াড়া, মঠবাড়ি, কয়রার উত্তরচক ও বাগালী ইউনিয়নের হোগলা এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরন করা হয়েছে। এখনও পানি বিতরন অব্যাহত রয়েছে। উত্তরচক গ্রামের আফরোজা, মহারাজপুর গ্রামের ছকিনা বেগম, দশহালিয়া গ্রামের ফিরোজা খাতুন এক প্রতিক্রিয়ায় বলেন, সাসের উদ্যোগে খাবার পানি পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। তাদের এ ধরনের কাজ চলমাান রাখার জন্য তারা সংস্থার নিকট দাবি জানিয়েছে। পানি বিতরনকালে উপস্থিত ছিলেন সাসের আরএম ফরিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, মাসুম বিল্লাহ, অরোপ কুমার নন্দী, আনন্দ মোহন ঢালীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।