সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন ছাত্রলীগ | চ্যানেল খুলনা

কয়রায় প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন ছাত্রলীগ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: “শীতার্থ মানুষের পাশে দাড়াই’ শ্লোগানকে সামনে রেখে কয়রা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়,দুস্থ প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। অনেকে হাঁটতেও পারে না ঠিকমত তা-ও তারা অভিভাবকের হাত ধরে কম্বল দেখে ছাত্রলীগ নেতার গায়ের উপর ঝাপিয়ে পড়েন। রেবেকা খাতুন দাদীর সাথে স্কুলে এসছে। কম্বল দেখে দাদীর কাছে বায়না ধরেছে তার লাল কম্বল চাই। ছাত্রলীগ কর্মী তার হাতে কম্বল তুলে দিতেই রেবেকার মুচকি হাস্ ি। লাল টুকটুকে কম্বল পেয়ে সে খুব খুশি। বিদ্যালয়ের ছাত্র সবুজ,তামিম ও যোবায়ের বলেন, ছাত্রলীগের বড় ভাইয়েরা আমাদেরকে নতুন কম্বল দিয়েছে। এই শীতে কম্বল গায় দিয়ে রাতে ঘুমাতে পারবো। নতুন কম্বল পেয়ে খুবই খুশি আমরা।
কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, কয়রা পাইকগাছার গন মানুষের প্রিয় অভিভাবক জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু ভাইয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার আয়োজনে কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে়র ৫০ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে কম্বল দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সাহায্য করে এসেছে। এধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা জোবায়ের, বিল্লু, আশিক, রাজা, ইসমাইল প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।