সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ধর্মপ্রাণ শ্রী বাবু শশধর চন্দ্র মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ | চ্যানেল খুলনা

কয়রায় ধর্মপ্রাণ শ্রী বাবু শশধর চন্দ্র মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ

উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শ্রী শশধর চন্দ্র
মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ হয়েেেছ। গতকাল শনিবার তার নিজ বাসভবনে পারিবারিক ঐতিহ্য ও রীতি মেনে অনুষ্ঠিত হয় এ শ্রাদ্ধানুষ্ঠান। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলেছে হিন্দু আচার মেনে এ শ্রাদ্ধানুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, বাগালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আব্দুস সামাদ গাজী, বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কয়রা মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, শমিরন কুমার, কৃষ্ণপদ মন্ডল, কুঞ্জ বিহারী, পিযুষ কান্তি, প্রদীপ কুমার, দীপক কুমার, রবীন্দ্রনাথ, অরবিন্দ ও দীনেশ মন্ডলসহ এলাকাবাসী। শ্রাদ্ধানুষ্ঠানে মন্ত্রপাঠ করেন পুরোহিত দেবাশিষ ব্যাণার্জী। এই অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথিবৃন্দ বলেছেন, শ্রী শশধর চন্দ্র মন্ডল ছিলেন, একজন দেশপ্রেমিক, সাহসী মানবতাবাদি ব্যক্তি। তিনি প্রয়াত পিতার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্টান ও স্বাস্থ্য সেবায় বহুমুখি অবদান রেখেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।