সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় কাশিয়াবাদ জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

কয়রায় কাশিয়াবাদ জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে কাশিয়াবাদ জামে মসজিদের মসজিদের ছাদের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কাশিয়াবাদ জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। ছাদ ঢালাইয়ের শুভ সুচনা লগ্নে উপস্থিত ছিলেন, কাশিয়াবাদ ফরেষ্ট অফিসার আঃ হাকিম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ওয়াহিদ মোড়ল, অত্র মসজিদ কমিটির সেক্রেটারি আবু সাইদ মোল্লা, ছাত্রলীগ নেতা আল আমিন খোকন, মসজিদের খতিব হাফেজ মোঃ ফজলুল হক, কযরা আছিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় কোহিনুর মালী, রমজান আলী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র মসজিদের মুসাল্লীবৃন্দ। উদ্বোধন শেষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, আওয়ামীগ
সরকার ক্ষামতায় থাকাকালীন দেশে ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি মুসাল্লীদের আশ্বস্ত করে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর মহারাজপুর ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের সরকারিভাবে এবং ব্যক্তিগত ভাবে যে অর্থ সহযোগিতা করে উন্নয়ন করে যাচ্ছি । আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যহত থাকবে ইনশাল্লাহ। এবং এমন মহৎ কাজে পাশে থাকার জন্য সকলকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াজ হোসাইন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।