সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কয়রায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধিঃ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় থানা চত্বরে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি- সার্কেল) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ইউপি চেয়ারম্যান জিএম শামছুর রহমান, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম। এস আই কিশোর কুমারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, রিয়াছাদ আলী, শাহজাহান সিরাজ, ইউপি সদস্য সরদার লুৎফর রহমান, রবিউল ইসলাম, শ্রমীক লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, শাহাজান সিরাজ, আব্দুস সবুর, খানজাহান আলী, নজরুল ইসলাম,আঃ রশিদ গাজী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশ কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই।
মাদক বিক্রেতা ও সেবন কারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন মাদক ছেড়ে কেই স্বাবাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে।মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্য বিয়ে ও জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। সবাই সচেতন হলেইদেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে বন্ধ হয়ে যাবে। এতে কয়রার সার্বিক আইন শৃংখলা বিষয়ে উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।