সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ইউপি মেম্বরের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার | চ্যানেল খুলনা

কয়রায় ইউপি মেম্বরের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামে ৭ নং ওয়ার্ডের ৫০০ ফুট ক্ষতিগ্রস্থ ইটের সলিং রাস্তা এলাকাবাসী ইউপি মেম্বর মোঃ লুৎফর রহমানের সহযোগিতায় সংস্কার করা হয়েছে।
জানা গেছে, আম্পানপরবর্তী কয়রা বেকাশি সড়কসহ আশেপাশের সকল রাস্তাঘাট জোয়ার ভাটার পানিতে ভেসে যাওয়ায় ৪ নং কয়রা সরকারি পুকুর পাড় হতে হবি ঢালীর মোড় পর্যন্ত ৫০০ ফুট ইট সলিং রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এছাড়া উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মানুষ সহ সকল প্রকার যানবাহন সামান্য এই রাস্তা দিয়ে চলাচল করায় সম্প্রতি উক্ত রাস্তা ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ফলে স্থানীয় ইউপি মেম্বর নিজ খরচে ইট বালি ক্রয় করে এলাকা বাসির সহযোগিতায় শনিবার উক্ত রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন। অপর দিকে স্থানীয় তারেফিয়া জামে
মসজিদ কমিটি ও স্থানীয় পাইলট যুব সংঘের সদস্যরা রস্তা সংস্কার কাজে দিনভর সেচ্ছাশ্রমে কাজ করেছেন। এ বিষয় ইউপি সদস্য লুৎফর রহমান জানান, বিগত বছরের ২০ মে আম্পান ঝড়ে বেঁড়িবাঁধ ভেঙে কয়রা সদর ইউনিয়নের টি গ্রাম ভেসে যাওয়ায় সামন্য এই ৫০০ ফুট ইট সলিং রাস্তাটি চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তিনি বলেন, ছোট বড় সহ ভারী যানবাহন চলাচল করায় বিগত বছরের জুলাই মাসে রাস্তাটি মারাক্তক ক্ষতিগ্রস্থ হওয়ায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবুর নির্দেশে নিজ খরচে রাস্তাটি দুই দিনের মধ্যে সংস্কার করি। তিনি আরও বলেন, ৩ টি ইউনিয়নের মানুষ সহ সকল প্রকার যানবাহন চলাচল করায় রাস্তাটি পুনরায় ঝঁকিপূর্ণ হওয়ায় আমি আবারও নিজ খরচে এলকাবাসীর সহযোগীতায় সংস্কার কাজ শুরু করেছি। এ বিষয় মসজিদ কমিটির সদস্য হারুন বলেন, দীর্ঘ দিন ধরে এ রাস্তার বেহাল অবস্থার কারনে মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে, এই মহুর্তে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরকারি ভাবে সংস্কারের উদ্যোগ নিলেও কাজের
বিলম্ব হওয়ায় মেম্বর লুৎফর রহমান বারবার নিউ উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় মানুষসহ যানবাহন চলাচলের উপযোগী করে তুলেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।