সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রা মুন্ডা কৃষাণীদের সবজির বীজ বিতরনে বিপাশা বিশ্বাস সবুজ আঙিনা গড়ি, পুষ্ঠি চাহিদা পূরণ করি | চ্যানেল খুলনা

কয়রা মুন্ডা কৃষাণীদের সবজির বীজ বিতরনে বিপাশা বিশ্বাস সবুজ আঙিনা গড়ি, পুষ্ঠি চাহিদা পূরণ করি

কয়রা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বলেছেন, বসত বাড়ীতে সবুজ আঙিনা গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। উপকূলীয় এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মু-া সম্প্রদায়ের কৃষাণীদের কে তাদের স্বামীদের আয়ের পাশাপাশি বসত বাড়ীর আঙিনায় সবজি চাষ করে সংসারের চাহিদা মিটিয়ে স্বাবলম্বী করতে আজকের এ বীজ বিতরণ। নারীদের কে বসে না থেকে বসত বাড়ীর আঙিনায় সবজি চাষ করতে হবে। এমনকি যাদের সবজি চাষের জায়গা নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বিভিন্ন হস্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা। তিনি বলেন আমিও কিন্তু আমার বাংলোতে সবজি চাষ করে বিষমুক্ত সবজি খেতে পারছি। বুধবার বিকাল ৫ টায় উত্তর বেদকাশি বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লেডিস ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ দৌলতপুর খুলনার সহযোগিতায় ৫০ জন মু-া কৃষাণীদের মাঝে এ বীজ বিতরণ করা হয়েছে। বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক সুজয় মন্ডল, আরাফাত হোসেন ও নিরাপদ মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিপাশা বিশ^াস বলেন, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রত্যেক কৃষাণীর হাতে ৫ রকমের সবজি বীজের প্যাকেট তুলে দেন। সাথে সাথে সবজি বীজ কিভাবে রোপন করতে হবে সে বিষয়ে বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান তাদের কে শিখিয়ে দেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।