সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ক্যাটরিনার রাজকীয় ভ্যানিটি ভ্যান | চ্যানেল খুলনা

ক্যাটরিনার রাজকীয় ভ্যানিটি ভ্যান

বলিউড তারকাদের শখের তালিকায় অন্যতম ভ্যানিটি ভ্যান। যেটি শুটিংয়ে সবচেয়ে প্রিয় জায়গা। তাই সেটি তৈরি করতে মোটা অংকের অর্থও গুনতে হয় তাদের।

ভ্যানিটি ভ্যানের অন্দরমহল

ক্যাটরিনা কাইফের ভ্যানিটি ভ্যানের ছবি দেখলে প্রথমে মনে হতে পারে কোনও বাসার অন্দরমহল। কী নেই এতে। একদম রাজকীয় রূপে সাজিয়েছেন নিজের প্রিয় ভ্যানটিকে। সম্প্রতি সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভ্যানিটি ভ্যানের অন্দরমহল

২০১৭ সালে ভ্যানিটি ভ্যান তৈরি করান ক্যাটরিনা কাইফ। প্রায় আড়াই মাস লেগেছে ভ্যানটি তৈরি করতে। যত্ন করে সাজিয়েছেন এটি। যাতে শুটিংয়ের অবসরে বাসায় থাকার অনুভূতি পান তিনি।

ভ্যানিটি ভ্যানের অন্দরমহল

বর্তমানে ‘টাইগার ৩’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন ক্যাটরিনা। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা। প্রযোজক আদিত্য চোপড়া। জানা যায়, এতে ভিন্ন লুকে দেখা যাবে সালমান খানকে।

এরইমধ্যে ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছে দাবাং খানের। সালমানের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছেন রাজেন্দ্র ঢোলে। ‘টাইগার ৩’-তে খলনায়কের ভূমিকায় থাকছেন ইমরান হাশমি।

ভ্যানিটি ভ্যানের অন্দরমহল

প্রায় দুবছর পর্দায় উপস্থিত নেই ক্যাটরিনা কাইফ। শেষবার তাকে সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমা দেখা গিয়েছিল। এরপর করোনার কারণে গত বছর পুরো অবসরে কেটেছে তার।

মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনার ‘সূর্যবংশ’। অক্ষয় কুমারের সঙ্গে এতে জুটি বেঁধেছেন তিনি। জানা যায়, শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।