সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির | চ্যানেল খুলনা

কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির

দেশে কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করার পরামর্শও দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

এদিকে গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথ থেকে একযোগে আন্দোলন শুরু হবে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার দুপুরের এ কর্মসূচিতে যোগ দিতে তীব্র গরম উপেক্ষা করে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী আসেন সমাবেশস্থলে। একই মঞ্চে আসন গ্রহণ করেন ১১ দলীয় ঐক্যের সব শীর্ষ নেতা।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় নেতাকর্মীসহ দেশের আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন দলটির আমির মামুনুল হক। তিনি অভিযোগ করে বলেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, আগামী দিনে সংসদ এবং রাজপথ থেকে একযোগে আন্দোলন করবে ১১ দলীয় ঐক্য।

সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে। দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ বরদাশত করবে না ১১ দলীয় ঐক্য। সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিধায় আমাদের আন্দোলনে নামতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলব, পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। ১১ দলীয় ঐক্য জুলাইয়ের সঙ্গে বেইমানি করবে না। কেউ বেইমানি করতে চাইলে তাদেরও ছাড় দেওয়া হবে না।’

সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী আগামী ৯০ দিনের কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ খেলাফত মজলিস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

রাজনীতি আরও সংবাদ

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।