সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে বস্ত্র,গার্মেন্টস, জুতা ও কসমেটিকস্ দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৬মে) দুপুরে পৌর শহরের মেইন বাজারে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পবিত্র রমজানে ঈদুল ফিতর উপলক্ষে সরকার সল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলার নির্দেশ প্রদান করলেও বেশির ভাগ ব্যবসায়ী সেই নির্দেশনা মেনে বিক্রয় করছে না। ফলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ হচ্ছে না। সামাজিক দুরুত্ব বজায় না রাখায় এইসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সেই সাথে জনসাধারণকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন,মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, ফাড়ী ইনচার্জ ইন্সপেক্টর খায়রুজ্জামান লিটনসহ পুলিশের একটি টিম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।