সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেএমপি’র অভিযানে ২ বছরের শিশুসহ মা উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর | চ্যানেল খুলনা

কেএমপি’র অভিযানে ২ বছরের শিশুসহ মা উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র গোয়েন্দা বিভাগের সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিখোঁজ এক নারী ও তার দুই বছরের শিশুকে উদ্ধার করেছে।

জানা যায়, গত ১৯ এপ্রিল তারিখে খুলনার দৌলতপুর থানার অন্তর্গত দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল হালিম মোল্লার মেয়ে মোসাঃ রিপা ২৬ ও তার দুই বছরের কন্যা নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই কেএমপি’র গোয়েন্দা বিভাগের সাইবার টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান চালিয়ে নিখোঁজ মা ও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরে উদ্ধারকৃত মা ও শিশুকে সুস্থ ও নিরাপদ অবস্থায় তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে পরিবারের সদস্যরা খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের স্মরণে দোয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।