সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কেইউজে’র কোষাধ্যক্ষ অভিজিৎ পালের পিতামহীর মৃতুত্যে নেতৃবৃন্দের শোক | চ্যানেল খুলনা

কেইউজে’র কোষাধ্যক্ষ অভিজিৎ পালের পিতামহীর মৃতুত্যে নেতৃবৃন্দের শোক

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) কোষাধ্যক্ষ, ইন্ডিপেন্ডেন্ট টিভির খুলনা প্রতিনিধি অভিজিৎ পালের ঠাকুরমা ও ইউনিয়নের সদস্য দিলিপ পালের মাতা ননী বালা পাল (৯২) বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন।

আজ মঙ্গলবার সকালে নগরীর দোলখোলাস্থ ছেলের বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে সকল প্রস্তুতি শেষে রূপসা মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হবে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।