সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম শুরু | চ্যানেল খুলনা

কুয়েটে “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনলাইনের মাধ্যমে বিশ^বিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে দ্বিতীয় পর্যায়ে চার অর্ধদিবস ব্যাপী “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। ০৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ২.৩০ টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। ট্রেনিং প্রোগ্রামে রিসোর্র্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর জনাব এম. আমিনুর এবং সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ ফিরোজ মিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত কর্মকর্তাদের প্রথম পর্যায়ের ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।