সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

কুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।ডমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের নিজ ঘর থেকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২১ বছরের মৃত অন্তু রায় ওই গ্রামের দেবব্রত রায়ের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দ্বিতীয় বর্ষে পড়তেন।এ তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮ টার দিকে ওই ছাত্রের মা-বাবা জমিতে কাজ করতে গিয়েছিলেন। ১০ টার দিকে তার বোন স্কুলে যায়। তখন অন্তু বাড়িতে একা ছিলেন। দুপুর ১২ টার দিকে তার চাচা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি অন্তুর পরিবার খুবই দরিদ্র। তিনি মা-বাবা কাছে পড়ালেখার খরচের জন্য কিছু টাকা চেয়েছিল। টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।