সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুড়িয়ে পাওয়া বোমায় হাত উড়ে গেল কলেজছাত্রের | চ্যানেল খুলনা

কুড়িয়ে পাওয়া বোমায় হাত উড়ে গেল কলেজছাত্রের

ভাইয়ের সাথে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা হাতে তুলতেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে উড়ে গেল কলেজছাত্র ইউনুস আলি ছোটনের বাম হাত। তাকে দ্রুত সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

হাত উড়ে যাওয়া যুবক ছোটন ওই গ্রামের ইয়াকুব আলির ছেলে। তিনি ঝাউডাঙ্গা কলেজের সম্মান শ্রেণির ছাত্র।

তার পারিবারিক সূত্রে জানা গেছে ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার ভাইকে সাহায্য করছিলেন। এ সময় রাস্তার ধারে পলিথিনমোড়া বস্তু দেখে কৌতুহলবশত তাতে হাত দেন। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করতেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় তার বাম হাত উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানতে চাইলে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জানবার জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ছেলেটি আহত হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি মামুন মারা গেছেন

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।