সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকান্ডের ঘটনায় জেলা শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর রোকন খাজা আহম্মেদসহ নেতাকর্মীদেরকে আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে দলটি। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা এই দাবি করেন। দলের কুষ্টিয়া জেলা কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন। লিখিত বক্তব্যে বলা হয়, খাজা আহমেদসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে।এটি সুপরকিল্পিত ষড়যন্ত্র।

ফিলিপনগরের ওই ঘটনার সাথে জামায়াতে ইসলামীন বা এর কোন নেতাকর্মী জড়িত নন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মুহাম্মদ খাজা আহমেদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে প্রধান আসামি করে মামলা দিয়েছে। ঘটনার সময় সেখানে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির উপস্থিতি ছিল, তারা কিন্তু আসামি হন নি। তাই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানান জামায়াত নেতারা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শামীম রেজা হত্যাকান্ডের ঘটনায় তার বড়ভাই ফজলুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।