সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত | চ্যানেল খুলনা

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মুরইছড়া চা বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের পাশে তাদের কৃষিজমিতে কাজ করতে যান। এসময় তিনি তার গৃহপালিত পশুকে খেতের মধ্যে ঘাস খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তিনি দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা শাহজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে দৌড়ে এসে মাটিতে পড়ে যান, পড়ে আমরা তাকে পানি খাওয়াই। তখনও তিনি জীবিত ছিলেন। পরে গাড়ি এনে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে।

শাহজান আরও বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। ১৫-২০ দিন আগে তিনি বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষিকাজে সহযোগিতা করছিলেন।

কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএসএফের গুলিতে আহত যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।