সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই শহিদ দিবস’ পালিত | চ্যানেল খুলনা

কুয়েটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাবনত পরিবেশে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১:৩০ ঘটিকায় কুয়েট স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সবুজ, পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েট স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন| তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ কর্মসূচিকে আরও অর্থবহ করে তোলে। পরে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন| ‘জুলাই শহিদ দিবস’-এর কর্মসূচির মাধ্যমে কুয়েট পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদদের আত্মত্যাগ স্মরণ করে এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, দায়িত্বশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

কুয়েটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

স্বাস্থ্য প্রযুক্তিতে নতুন দিগন্ত ‘নিওসেভার’; সরকারি সিড ফান্ডিং পেল উদ্ভাবনী স্টার্টআপ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।