সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার'র উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটে একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার’র উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার (এএএসডিসি)” এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ব্লক-এ এর “অঅঝউঈ-৫০১” কক্ষে “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা।
ভাইস-চ্যান্সেলর এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন “এ ধরনের স্কিল ডেভলপমেন্ট সেন্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন “একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার”-এর পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ, প্রভোস্টগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ সেন্টারটি ঘুরে দেখেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।