সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর | চ্যানেল খুলনা

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে ভর্তির পর আগামী ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে ৩২০টি আসন (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭) রয়েছে। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ উভয় পরীক্ষার জিপিএ যোগফল কমপক্ষে ৮.০০ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি হিসেবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।

এ ছাড়াও, ‘বি’ ইউনিট বা জীববিজ্ঞান স্কুলের আওতায় মোট আসন রাখা হয়েছে ২৮১টি (সাধারণ ২৬৬ ও কোটায় ১৫)। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে এবং পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের অনুরূপ হবে।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) মোট আসন সংখ্যা ৪১৫টি (সাধারণ ৩৯১ ও কোটায় ২৪)। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পাসে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭.০০ প্রয়োজন। চারুকলা ডিসিপ্লিনের জন্য সাধারণ পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত লিখিত ও অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) অধীনে ৮৮টি আসন (সাধারণ ৮৩ ও কোটায় ৫) রয়েছে। এই ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও সুবিধার্থে এ বছর এ, বি, ও সি ইউনিটের পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও, এ বছর নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে যুক্ত করা হয়েছে। ফলে এই তিনটি ইউনিটের পরীক্ষা মোট চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে, ডি ইউনিটের পরিক্ষা শুধু ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ku.ac.bd) পাওয়া যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।