
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ এরশাদ আলী এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে কর্মচারী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ এরশাদ আলী ও মোঃ ইয়াছিন আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম হোসেন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


