সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত | চ্যানেল খুলনা

কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পিকআপভ্যান, নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরের কালুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালকের নাম মো. আরিফ (৩২)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারের নিত্যনন্দপুরের আশরাফ আলীর ছেলে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আইয়ুব আলী জানান, ঢাকাগামী পিকআপের পেছনে নসিমন ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে যায়। এ সময় কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলকে ওই পিকআপভ্যানটি চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, পিকআপভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছেন। পিকআপভ্যান ও নসিমন গাড়ির চালক পালিয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছা

ব্রাজিলের পরাজয়ে প্রতিপক্ষের ট্রল, ফাঁস নিলেন সমর্থক

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।