সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাতার ইরানের চেয়েও বেশি বিপজ্জনক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট | চ্যানেল খুলনা

কাতার ইরানের চেয়েও বেশি বিপজ্জনক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আবার ক্ষমতায় এলে তিনি কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে কাতার ইসরাইলের জন্য ইরানের চেয়েও বড় নিরাপত্তা হুমকি।

ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনেট বলেন, এতদিন কাতারকে এ ধরনের তালিকায় অন্তর্ভুক্ত না করা একটি গুরুতর ভুল।

তার ভাষ্য, ইরান প্রকাশ্যেই ইসরাইল ধ্বংসের কথা বলে। তবে তার অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ‘নুখবা’ বাহিনীর সদস্যদের অর্থায়নে কাতারের ভূমিকা ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরাইলবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বেনেট আরও অভিযোগ করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে। তার মতে, সেই প্রভাব ইসরাইলের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে।

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কাতার বিভিন্ন উপায়ে ইসরাইলের বিরুদ্ধে কাজ করছে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে দুর্বল করার চেষ্টা করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।