সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কাঠ শ্রমিকদের সম্মানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

কাঠ শ্রমিকদের সম্মানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, রমযান হচ্ছে কুরআন নাযিলের মাস। এই মাসে নাযিল হয়েছে বলেই রোযাকে ফরয করা হয়েছে। তাই এই রমযানকে তাকওয়া অর্জন ও কুরআনকে অনুধাবনের মাস হিসেবে আমরা বেছে নিতে পারি। যে রাতে কুরআন নাযিল হয়েছে সেই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। রমযানের প্রতিটা মুহুর্তকে তাকওয়া অর্জনের জন্য কাজে লাগাতে হবে। তিনি বলেন, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু খুন-ডাকাতি, মাদক, ব্যাংক লুটপাট বন্ধ হয়নি। সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন কায়েম করতে হবে। তিনি আরও বলেন, ওমর (রা.)-এর শাসনামলে কেউ যাকাত নেওয়ার লোক ছিল না, কারণ তখন প্রকৃত ইসলামী অর্থনীতি বাস্তবায়িত হয়েছিল। যাকাত গরিবের অধিকার, এটি লুঙ্গি বা কাপড়ের মতো খয়রাতি বিতরণ নয়। যারা এটি খয়রাতের মতো বিতরণ করছে, তারা জাতির সঙ্গে তামাশা করছে। শনিবার নগরীর নতুনবাজারস্থ কেডিএ মার্কেটের দ্বিতীয় তলায় খুলনা সদর থানা কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন (রেজি. নং খুলনা- ২৪৮৪) এর উদ্যোগে কাঠমিস্ত্রী শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা ওলিউল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ সভাপতি এস এম মাহফুজুর রহমান, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান টিংকু। এতে অন্যান্যদের মধ্যে শ্রমিকনেতা সোহরাব হোসেন, মু. শফিকুল ইসলাম, মু. মুয়াজ্জল, মু. খোকন, মু. আলম, আব্দুল কুদ্দুস, মু. হেমায়েত, মু. সোহেল, মু. সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, রাসুল (সা.) এই দুনিয়ায় এসেছিলেন কুরআনের শাসন কায়েম করতে। আমাদেরও জীবন বাজি রেখে হলেও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা আগে স্বাধীনভাবে একটু ইফতারও করতে পারি নাই, কথা বলতে পারি নাই। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের ধরে রাখতে হবে, আগে একদল সন্ত্রাসী চাঁদাবাজি করতো আর এখন একদল করে এর থেকে পরিত্রাণ পেতে হলে ইসলামী সুশাসনের কোন বিকল্প নাই।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী : মিয়া গোলাম পরওয়ার

ফুলতলায় আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

আইডিইবি খুলনা জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।