সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাজ ছাড়তে চান না অমিতাভ বচ্চন | চ্যানেল খুলনা

কাজ ছাড়তে চান না অমিতাভ বচ্চন

আশি পেরিয়েও রূপালি পর্দার ব্যস্ততা থেকে এখনই অবসরে যেতে চাইছেন না বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে ব্যক্তিগত মতামত শেয়ার করতে গিয়ে প্রতিদিন কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন এই অভিনেতা। জানিয়েছেন, কোনো একদিন কাজ না করলে তিনি মানসিকভাবে অস্বস্তিতে ভোগেন।

নিজের ব্লগের সর্বশেষ পোস্টে অমিতাভ বচ্চন লেখেন, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অলসভাবে দিন কাটে। কিন্তু প্রতিদিন কাজ না করলে আমার কাছে বিষয়টি অস্বস্তিকর মনে হয়। দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী যখন নির্দিষ্ট সময়সূচী মেনে কাজ করা হয় না, তখন দিনটি হঠাৎ করেই এক রহস্যে পরিণত হয়।

অভিনেতা আরও জানান, কাজ ছাড়া থাকলে মনের মধ্যে উদ্বেগ তৈরি হয় যা শরীর ও মনের জন্য ক্ষতিকর। এই দুর্বলতা নিয়ে দিন কাটানোকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করেন।অমিতাভ বচ্চন সম্প্রতি জনপ্রিয় গেম শো ‘কন বানেগা বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজন শেষ করেছেন। সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশে এক আবেগপূর্ণ বার্তায় তিনি জানান, জীবনের এক-তৃতীয়াংশের বেশি সময় তিনি এই শোর মাধ্যমে দর্শকদের সঙ্গে কাটিয়েছেন। একটি দীর্ঘ যাত্রা শেষ হতে চলায় তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গেছে ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করা এই সিনেমার সিক্যুয়েলের শুটিং নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

ডিএ

অমিতাভ বচ্চন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।