সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিক্রয় কালে উদ্ধার | চ্যানেল খুলনা

কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিক্রয় কালে উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রয় কালে এলাকাবাসি হাতে নাতে ধরে ফেলে। বিষয়টি নিয়ে দীর্ঘ আট ঘন্টা ধরে মিমাংসার পায়তারা করেও না পেরে অবশেষে সহকারি শিক্ষা অফিসারের সহায়তায় ৪ বস্তা সরকারি বই উদ্ধার করে সিলগালা করা হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ম শ্রেনী পর্যন্ত বর্ধিত) ১ম শ্রেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত বিভিন্ন সনের ৪ বস্তা সরকারি বই ও ষ্টীলের বেঞ্চের পয়া বিক্রির সময় ৪র্থ শ্রেনী কর্মচারি রেজাউল ইসলাম বিদ্যালয় উপস্থিত ছিল। বিষয়টি এলাকাবাসির সন্দেহ হলে বইয়ের বস্তাগুলো আটক করে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠো ফোনে অবিহত করেন। তাৎক্ষনিকভাবে সহকারি শিক্ষা অফিসার এম জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ৪ বস্তা সরকারি বই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে জব্দ করে সিলগালা করে বিদ্যালয় একটি কক্ষে রাখেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসনা রানী বড়াল জানান, কে বা কারা কিভাবে বই গুলো বিক্রয় করার উদ্দেশ্যে বস্তাভর্তি করেছেন তা তিনি জানেন না। এ ব্যাপারে ৪র্থ শ্রেনীর কর্মচারি রেজাউল ইসলাম জানান, প্রধান শিক্ষকের নির্দেশে বইগুলো বিক্রয় করার জন্য বস্তা ভর্তি করে বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, বই বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ হাকিম জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান শিক্ষকে ৫ কর্মদিবসের মধ্যে কারন দর্শনের নোটিশ দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।