সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো টাকা ইউএনও’র কাছে হস্তান্তর | চ্যানেল খুলনা

কাউখালীতে শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো টাকা ইউএনও’র কাছে হস্তান্তর

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো টাকা ইউএনও’র কাছে হস্তান্তর করেন ১৫জন শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইউএনও অফিসে এসে মাটির ব্যাংকে জমানো টাকা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ আরও অনেকে। কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী প্রাচুর্য রায় বলেন, আমাদের জমানো টাকা করোনা কালীন সময় শীতার্ত মানুষের কল্যানে ব্যায় করার জন্য আমরা ইউএনও’র কাছে জমা দিয়েছি। শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুই মাস পূর্বে করোনা কালীন সময় শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে মাটি ব্যাংক দিয়ে ছিলাম শিক্ষার্থীদের হাতে। সেই ব্যাংকে জমাকৃত অর্থ আজ শিক্ষার্থীরা মানবিক কাজে ব্যায় করার জন্য উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছে জানতে পেরে আমি আনন্দিত। শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাদের জন্য হতে পারে অনুকরনীয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।