সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা | চ্যানেল খুলনা

কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নে বাল্য বিবাহের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি আজ বুধবার দুপুরে আমরাজুড়ীর ইউনিয়নের আশোয় গ্রামে কনের বাড়ীতে গিয়ে উপস্থিত হয়ে বাল্য বিবাহের প্রমানের জন্য জন্ম সনদ
অনলাইনে যাচাই করে সঠিক পায়। কিন্তু কঠোর লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় বরের পিতা ও কনের পিতাকে পৃথক দুইটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে বর পক্ষকে তাদের বাড়ীতে ফেরৎ পাঠিয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি। এ ব্যাপারে জান্নাত আরা তিথি বলেন, ইউএনও স্যারের নির্দেশে এই প্রতিকুল আবহাওয়ার মধ্যে সরকারী নির্দেশ প্রতিপালন করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কঠোর লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে তাদেরকে ফেরৎ পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।