সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে বিদ্যালয় মাঠ দখলের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে বিদ্যালয় মাঠ দখলের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয় মাঠ দখল করে স্থাপনা নির্মান পরিকল্পনা করার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক কর্মচারীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষিকা জাহানারা বেগম, সহকারী জহিরুল ইসলাম, শেখর মজুমদার, দশম শ্রেনীর ছাত্রী শান্তা ঘোষ, এসএসসি পরীক্ষার্থী মুরাদ হোসেন প্রমূখ। বক্তারা বলেন চিরাপাড়া ইউনিয়নে এটি একমাত্র খেলার মাঠ যেখানে আন্ত ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগীতার একমাত্র ভেন্যু। বিদ্যালয়ের মাঠ সংকুলন করে অন্য কোন স্থাপনা এখানে করতে দেওয়া হবেনা বলে শিক্ষার্থী ও শিক্ষকরা হুশিয়ারি দেন। বিদ্যালয়ের মাঠ রক্ষার্থে প্রয়োজনবোধে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।