সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে বিজিডি’র চাল খাদ্য গুদাম থেকে কম দেয়ার অভিযোগ | চ্যানেল খুলনা

কাউখালীতে বিজিডি’র চাল খাদ্য গুদাম থেকে কম দেয়ার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে বিজিডি এর চাল খাদ্য গুদাম থেকে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আজ বৃহস্পবিার সকালে কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন দুই মাসের বিজিডি এর চাল ৩০ কেজি করে ৬০৪জনের চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করার সময় ওজনে সন্দেহ হলে উক্ত বিষয়টি উপজেলা কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখাকে জানালে তিনি তৎক্ষনিক ঘটনাস্থলে এসে চালের ওজন দিলে ৩০কেজি চালের স্থলে বোস্তায় ২৭ থেকে ২৮ কেজি চালে ওজন দেখতে পায়। প্রতি বোস্তায় ২ থেকে ৩ কেজি চাল কম পাওয়া যায় এবং লেবার সরদার নুরুল ইসলামকে ইউএনও চাল কম দেয়ার কথা জিগাসা করলে সে বলে, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলী আমাকে চাল ওজনে কম দিতে বলে ।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মেহেদী হাসান জানান, উক্ত ঘটনা সকালে জানতে পারি যে কিছু বোস্তায় চাল কম দেয়া হয়েছে, তাৎক্ষনিক চাল বিতরণ নিষেধ করি, এব্যাপরে লেবার এবং খাদ্য গুমাদ কর্মকর্তা জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কৃর্তক্ষপক্ষে অবহিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে খাদ্য গুদাম পরিদর্শন করি, পরির্দশনে দেখা যায় যে, সরকারি নির্ধারিত পরিমানের চেয়ে কিছু কিছু প্যাকেটে চাল কম রয়েছে। দোষী ব্যাক্তিদের আইনের মাধ্যমে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কৃর্তক্ষপক্ষে অবহিত করি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।