সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে দাখিল পরীক্ষার ফলাফলে নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা শীর্ষে | চ্যানেল খুলনা

কাউখালীতে দাখিল পরীক্ষার ফলাফলে নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা শীর্ষে

পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা দাখিল ফলাফলে এবারও উপজেলায় প্রথম হয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।পাশের হার ও ফলাফলের গুনগত মানে এবারও উপজেলা কেন্দ্রে প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি।প্রায় শতভাগ পাশ সহ কেন্দ্রের সর্বোচ্চসংখ্যক A+অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মোট ২৬ জন পরীক্ষার্থী ২০২১ ইং সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন A+, ৭ জন A, ১১ জন A-, ৩ জন B ও ১ জন C গ্রেডপেয়েছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ নাঙ্গুলী মাদরাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।এ ছাড়া ২০১৭ এ অত্র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল মতিন সাহেব উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৯ এ অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নাসরুল্লাহ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্য অধ্যক্ষ সাহেব সকলের দোয়া চেয়েছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।