সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে তিন লাখ গলদা চিংড়িপোনা উদ্ধার সাতজন জন আটক | চ্যানেল খুলনা

কাউখালীতে তিন লাখ গলদা চিংড়িপোনা উদ্ধার সাতজন জন আটক

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী থেকে পাচারকালে তিন লাখ গলদা চিংড়ির রেনুপোনা উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সকালে একটি স্পিডবোর্টে করে নয়টি ড্রামে মজুদ করা রেনুপোনা বাগেরহাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারিরা। এসময় কোস্ট গার্ড রেনু পাচারে জড়িত সাতজনকে আটক করে। আটককৃতরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জের স্পীডবোট চালক মোহাম্মদ আলী, জেলে ইউসুফ আলী, রিপন মিয়া, কামরুল হোসেন, আলমগীর হোসেন, কামাল হোসেন ও রাজীব ।

কাউখালী মৎস্য দপ্তর সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার সকালে একটি স্পিডবোর্টে করে নয়টি ড্রামে মজুদ করা রেনুপোনা বরিশালের মেহেন্দীগঞ্জ হতে নৌপথে বাগেরহাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার হচ্ছিল। এ সময় কাউখালী কোস্টপার্ড এর কন্টিনজেন্ট কমাÐার মো. নওশের আলীর নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা সন্ধ্যা নদীতে কোস্টগার্ড স্পীডবোটিকে ধাওয়া করে আটক করে। এসময় রেনু পাচারে জড়িত সাতজনকে আটক করা হয়। নয়টি প্লাস্টিক ড্রামে মজুদ করা পোনার পরিমান তিন লাখ। পরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার উপস্থিতিতে জব্দকৃত পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফণিভূষণ পাল জানান, জব্দকৃত পোনার মূল্য সাড়ে ছয় লাখ টাকা। আটককৃত সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্বাহী ম্যাজিেেষ্ট্রট খালেদা খাতুন রেখা অভিযুক্ত সাতজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।