সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের অভিযান | চ্যানেল খুলনা

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের অভিযান

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে সোমবার সকালে কাউখালী হাটের দিনে দক্ষিণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় তার সাথে একটি পুলিশ টিম উপস্থিত ছিল। অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য, খেজুর, মাছে রং দিয়ে বিক্রি করা ও দোকানে মূল্য তালিকার চার্ট না থাকার কারণে জরিমানা করা হয়। এ সময় মাছের রং দিয়ে বিক্রি করার অপরাধে মাছ ব্যবসায়ী ইয়াকুব আলী ও রেজাউল ইসলামকে ৫০০ টাকা করে দুইজনকে ১০০০ টাকা জরিমানা করে। মূল্য তালিকার চাট না থাকার কারণে নাঙ্গলী স্টোরের মালিক মজিবর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে নিরঞ্জন স্টোরের মালিক নিপেন্দ্রনাথ কে ১০০০ টাকা, সাইফুল ষ্টোরের মালিক কামরুল ইসলামকে ১৫০০ টাকা ও খেজুর বিক্রিতা সোলেমান হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী দেবাশীষ রায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।