সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে কালিগংগা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে কালিগংগা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Oplus_131072

Oplus_131072

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় কালিগংগা নদীর পাড়ে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে, কালিগংগা নদী থেকে বালু ইজারাদাররা বেআইনিভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবৈধভাবে নদীর পাশ থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ভিটেবাড়ি,ফসলী জমি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। অত্র ইউনিয়নটি এখন বিলীন হবার পথে। এরই প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।

এ সময় বক্তব্য রাখেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, হুমায়ুন কবির, মোহাম্মদ আল-আমিন, সোনালী রানী, শাহানা বেগম, বিএনপি নেতা নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব, ছাত্রনেতা আল আমিন প্রমুখ। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, কালিগংগা নদী থেকে বালু ইজারাদাররা নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলন না করে সয়না রঘুনাথপুর ইউনিয়নের গা ঘেষে মাটি কেটে নিয়ে যাচ্ছে ফলে উক্ত ইউনিয়নটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং ইউনিয়নটি একসময় মানচিত্র থেকে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু ঘরবাড়ি সহ ফসলী জমি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের টেন্ডার যেখানে আছে সেখান থেকে বালু উঠাতে হবে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।