সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় সভাপতির বক্তব্যে বলেন, স্থানীয়দের আগ্রহ না থাকলে কেন্দ্রীয়ভাবে কোনো কিছু পাওয়া যায় না। নিজেদের ন্যায্য হিস্যা আদায় করতে হলে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে চিকিত্সকদের বদলি হয়ে যাওয়া কাম্য নয়। এ ব্যাপারে পর্যায়ক্রমে শূন্যপদ পূরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহীন রেবেকা চৈতী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।